প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের সাত হাজার জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের এক সমাবেশে পরিচয়পত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ, কমলনগর থানার ওসি কবির আহাম্মেদ প্রমুখ।