প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামে প্রায় দেড় হাজার প্রতিবন্ধীর মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সমাজসেবা বিভাগের আয়োজনে গতকাল রোববার উপজেলায় খোকামিয়া মিলনায়তনে প্রতিবন্ধীদের মধ্যে পরিচয়পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোস্তাকুর রহিম খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন মজুমদার।