প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মৎস্যজীবীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেছে উপজেলা মৎস্য বিভাগ। গতকাল রোববার সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইমরান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, উপজেলার নয়টি ইউনিয়নে এক হাজার ৯৪৯ জন নিবন্ধিত জেলে রয়েছেন। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় গতকাল পশ্চিম জাফলং ইউনিয়নের ১৯১ জন নিবন্ধিত জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে।