পরিচয়পত্র প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার নিবন্ধন করা ১ হাজার ২৫৮ জন জেলের মধ্যে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও পঙ্কজ ঘোষ। পরিচয়পত্র প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল প্রমুখ।