প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় ১ হাজার ৯৩৪ জন জেলেকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পরিচয়পত্র বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরের অধীনে উপজেলা মৎস্য কার্যালয়ে নিবন্ধিত জেলেদের এ পরিচয়পত্র দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির। আবদুল হাইয়ের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সমরেন বিশ্বাস।