পরিচয়পত্র প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার নগরের ৪ হাজার ৬০ জন প্রতিবন্ধীকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। নগরের শালবাগান এলাকায় অবস্থিত শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য শাহীন আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবিনা ইয়াসমিন।