পরিচয়পত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৩৬২ জন প্রতিবন্ধীকে গতকাল সোমবার প্রতিবন্ধী পরিচয়পত্র দেওয়া হয়েছে। গাইবান্ধা সরকারি শিশুসদন (বালক) কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবদুস সামাদ আনুষ্ঠানিকভাবে এসব পরিচয়পত্র বিতরণ করেন। এ সময় এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শরিফুল আলম, শহর সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক প্রমুখ। শরিফুল আলম বলেন, গাইবান্ধা পৌর এলাকায় মোট ৯৬৯ জন প্রতিবন্ধী রয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্টদের পরিচয়পত্র দেওয়া হবে। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী প্রতিবন্ধীদের শনাক্ত করতে এ কর্মসূচি শুরু করে।