প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল সোমবার জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১২টি ইউনিয়নের ২ হাজার ৯৪৬ জন জেলেকে পরিচয়পত্র দেওয়া হয়। এই পরিচয়পত্রধারী জেলেরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। কোনো নিবন্ধিত জেলের প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হলে তাঁকে এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি