পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিবন্ধিত জেলেদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় উপজেলার ৪১৪ জন জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তর আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সাংসদ নুরুল ইসলাম তালুকদার এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহেদ পারভেজ । বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সখিনা বেগম।