পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিবন্ধিত প্রতিবন্ধীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইসমত আলী প্রমুখ।