পরিচয়পত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভায় ৩৫৮জন প্রতিবন্ধীর মধ্যে বিশেষ পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর কার্যালয়ের উদ্যোগে পৌর মেয়র মো. নজরুল ইসলাম এসব বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল জব্বার, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কুমিল্লা অঞ্চলের গ্রুপপ্রধান শাওন দেবনাথ, হোমনা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ময়নাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতিবন্ধীরা বিনা মূল্যে চিকিৎসাসেবা, যাতায়াতে বিশেষ সুবিধাসহ নানা রকম রাষ্ট্রীয় সুবিধা পাবেন।