প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার ১ হাজার ১৩৬ জন প্রতিবন্ধীকে সরকারি পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ আবুল কালাম তাঁদের হাতে এসব পরিচয়পত্র তুলে দেন। এ উপলক্ষে দুপুরে বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ আবুল কালাম ছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।