পরিত্যক্ত গর্তে ধস, শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারিতে পরিত্যক্ত গর্তের পাড় ধসে গত বুধবার একজন শ্রমিক মারা গেছেন। কিন্তু এ বিষয়টি পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে তাঁকে দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ওই শ্রমিকের নাম মো. আজব আলী (৫০)। তাঁর বাড়ি দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী একাধিক পাথরশ্রমিক বলেন, শ্রীপুর পাথর কোয়ারিতে বোমা মেশিন দিয়ে ৩০ থেকে ৪০ ফুট গভীর গর্ত করে পাথর উত্তোলন করা হতো। বোমা মেশিনের ব্যবহার বন্ধ হওয়ায় গর্তগুলো পরিত্যক্ত ছিল। কোয়ারির দক্ষিণে একটি পরিত্যক্ত গর্তের পাড়ে আজব আলী কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাটি ধসে তিনি গর্তের মধ্যে পড়ে যান। তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যার পর মানিকপুর গ্রামে নিহত শ্রমিকের দাফন সম্পন্ন হয়।

তবে এ বিষয়ে আজব আলীর পরিবারের কারও বক্তব্য জানা যায়নি।