প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গতকাল বুধবার মরিচা ধরা দুটি হ্যান্ড গ্রেনেড ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে নালিতাবাড়ী থানার ওসি ফসিহুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী উত্তর কালাকুমা গ্রামের একটি বাগান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করা হয়। ওসি বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|