পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরিত হয়ে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকনি গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু ও পাঁচ নারী আহত হয়েছেন। সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং এলাকা থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত গ্রেনেড বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন।
আহত দুজনের অবস্থা গুরুতর। তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মসসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘাটাইল থানার ওসি ফজলুল কবির জানান, বিকেলে শুকনি (চৌডাল) গ্রামের গৃহবধূ জোসনা একটি পরিত্যক্ত গ্রেনেড কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যা ছয়টার দিকে সে গ্রেনেডটিতে ইট দিয়ে আঘাত করলে ঘরের ভেতরে এটি বিস্ফোরিত হয়। এতে জোসনা, শিরিনা আক্তার, তাঁর দেড় বছরের ছেলে শিমুল এবং রোমেসা, মাজেদা , খাদিজা, মুন্নী আহত হন।