পরিত্যক্ত চিকিৎসালয়ের ভবন দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জে শতবর্ষী ও ঐতিহ্যবাহী একটি পরিত্যক্ত দাতব্য চিকিৎসালয়ের ভবন ও জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসনের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল রোববার দুপুরে দেবীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টব্যাপী মানববন্ধনে দেবীগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ রায়, উপজেলা আওয়ামী লীগের নেতা আবু বক্কর সিদ্দিক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।