পরিত্যক্ত ব্যাগে মিলল ১০ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় আলেকজান বালিকা উচ্চবিদ্যালয়ের জানালার সানশেডের ওপরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে শপিং ব্যাগভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজ দুপুরে এলাকাবাসী গাজীপুরের নাওজোর আলেকজান বালিকা উচ্চবিদ্যালয়ের জানালার সানশেডের ওপর একটি শপিং ব্যাগ দেখতে পান। পরে বিষয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে জানানো হয়। পরে তিনি ব্যাগটি নিচে নামিয়ে খুলে তার মধ্যে এক হাজার টাকার নোট মোট ১০ লাখ টাকা দেখতে পেয়ে জয়দেবপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকাগুলোর উৎস সম্পর্কে জানার চেষ্টা চলছে।