পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার, থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দেশ টিভি কার্যালয়ের প্রধান ফটকে ককটেল হামলার পর গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ মগবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করেছে। হামলার ঘটনায় ওই রাতেই রমনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।রমনা থানা সূত্র জানায়, দেশ টিভি কার্যালয়ের প্রধান ফটকে ককটেল হামলার পর পুলিশ অভিযানে নামে। পুলিশ মগবাজারের ডাক্তারের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করে। তবে এর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলি নোমান প্রথম আলোকে জানান, কাল রোববার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহায়তা নিয়ে মোটরসাইকেলের মালিককে খুঁজে বের করে এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। ওসি জানান, দেশ টিভি কার্যালয়ের প্রধান ফটক থেকে জর্দার কৌটা এবং পাথরের নুড়ি ও লোহার গোলাকৃতি স্প্লিন্টার উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয়েছে, এখানে ককটেল হামলা চালানো হয়েছে।গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃৃত্ত মৌচাক মার্কেটের উল্টো দিকে (৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কের পাশে) দেশ টিভি কার্যালয় লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।