পরিত্যক্ত ৭ কেজি সোনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের (এফজেট ৫৯৫) উড়োজাহাজের যাত্রী আসনের নিচ থেকে সাত কেজি সোনা জব্দ করা হয়েছে। আজ বুধবার বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা এগুলো জব্দ করেন।
সিলেট শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা দেবাশীষ দাশ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬২টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন প্রায় সাত কেজি। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা। এ ব্যাপারে রাতে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।