পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা কার্যালয় গত বৃহস্পতিবার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ডিসি রফিকুল বৃহস্পতিবার দুপুের পৌরসভা কার্যালয় পরিদর্শনে আসেন। তিনি মেয়রের কক্ষে বসে পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে পরিচিত হন। এ সময় পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, ইউএনও পঙ্কজ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ খোন্দকার আবদুল মুহিত প্রমুখ উপস্থিত ছিলেন।