পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গত শনিবার ইংলিশ মিডিয়াম স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন চেরিটি এডুকেশন ইন্টারন্যাশনালের ডিরেক্টর (পরিচালক) আইরিন গ্রাহাম। পরে শনিবার বেলা দুইটায় সেখানে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওই স্কুলের প্রধান শিক্ষক আবদুল কাদের। বক্তব্য দেন ইস্তিয়ার আল মামুন, কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সাহেদুজ্জামান, হাতীবান্ধা এস এস হাই স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান প্রমুখ। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি|