প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডর পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ইউজিসির চেয়ারম্যান তিনবিঘা করিডর এবং দহগ্রাম, আঙ্গরপোতাসহ বিজিবির ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী, ইউজিসির অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাব্বির আহম্মেদ চৌধুরী প্রমুখ।