পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন’ নামে প্রতিবন্ধীদের জন্য গঠন করা সংগঠনের কার্যালয় পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা। গত সোমবার বিকেলে শহরের পাইকপাড়ায় অবস্থিত সংগঠনের ওই কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, সংগঠনের সভাপতি, উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ফজিলাতুন নেসা সংগঠনের সব কাজে পাশে থাকার এবং সহায়তা দেওয়ার আশ্বাস দেন। সংগঠনের সভাপতি মুন্না আজিজ সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।