পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের আর্থিক সহায়তায় পরিচালিত শিখন স্কুল পরিদর্শন করেছেন সংস্থার নির্বাহী পরিচালক সেলিমা রহমান ও স্বাস্থ্য প্রকল্পের প্রধান জাকিউল ইসলাম। গতকাল শুক্রবার তাঁরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রামে অবস্থিত ওই শিখন স্কুল পরিদর্শন করেন। এ সময় অতিথিরা স্থানীয় অভিভাবক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় সূচনা কর্মসূচি সমন্বয়ক সোহেল খান, শিখন মাঠ সমন্বয়ক মো. খলিলুর রহমান, গুচ্ছগ্রাম শিখন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন, শিক্ষক কুলসুমা বেগম প্রমুখ বক্তৃতা করেন।