পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়ক গত সোমবার পরিদর্শন করেন। এই সড়কের দুরবস্থার বিষয়ে গত শনিবার প্রথম আলোয় ‘ঈদের আগে সড়ক সংস্কারের দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ওই দিনই সাইফ উদ্দিনের নজরে আসে। প্রতিবেদনটি দেখে তিনি সংস্কারকাজ করার নির্দেশ দেন। পরদিন অস্থায়ী কাজ শুরু করলে অবস্থা আরও খারাপ হবে বিধায় চালক ও মালিকেরা অসন্তোষ প্রকাশ করেন। গত রোববার সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়ে পরিবহনমালিক ও শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।