পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঁচ কিশোরের হাত কেটে প্রতিবাদ করার ঘটনায় গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের তরফ থেকে কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। এ সময় কিশোর উন্নয়ন কেন্দ্রের সদস্যরা বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল। কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্র জানায়, সোমবার নিজেদের দেহ ব্লেডজাতীয় অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে পাঁচ কিশোর। গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রথম আলোয় খবর ছাপা হয়।