প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান পবন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেজা চেয়ারম্যান প্রকল্প এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেজার যুগ্ম সচিব মোহাম্মদ আইয়ুব, কর্ণফুলী শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুর রশিদ, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াছির হিরু, বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী। প্রকল্প এলাকা পরিদর্শনকালে বেজা চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় লোকজনের সহায়তা চেয়েছি। সবার সহায়তা পেলে কাজ দ্রুত এগিয়ে যাবে।’