প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাসচিব সোহরাব হোসাইনের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি দল গতকাল শনিবার বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে। পরে সচিব বগুড়ায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (বিট) শিক্ষার্থীদের উদ্ভাবিত মডেল দেখেন। শিক্ষার্থীরা ‘যানজটমুক্ত পরিকল্পিত আগামীর নগরী’ মডেল তৈরি করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহাবুদ্দীন সৈকত, অতিরিক্ত শিক্ষাসচিব আশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।