পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম গতকাল রোববার ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন বগুড়া সেনানিবাসের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইলিয়াস ও র্যা ব-১৩-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আতিক। পরিদর্শনের সময় ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই করেন। ওই প্রকল্পের পরিচালক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মনওয়ার হোসাইন ও জিই (আর্মি) রংপুর সেনানিবাসের মেজর আবু বাসেত তাঁকে নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে জানান। সেখানে পীরগঞ্জের ইউএনও কমল কুমার ঘোষ, ওসি রেজাউল করিম, টুকুরিয়া ইউপির চেয়ারম্যান আতোয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।