পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয় ও সার্ভার স্টেশন ঘুরে দেখেছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। গতকাল সোমবার বেলা তিনটায় তিনি সেখানে যান। এ সময় তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করছে কমিশন। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মনির আহমদ প্রমুখ।