পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা (এপিএ) সংক্রান্ত বিশেষজ্ঞ দলের সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) পরিদর্শন করেছেন। এ সময় তাঁদের শুভেচ্ছা জানান ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদ। দলটিতে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এস এম নাজমুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য এম এ সাত্তার মণ্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এনামুল হক।