পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেনমার্কের আর্থিক সহায়তায় বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার। তিনি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় রাষ্ট্রদূত সুবিধাভোগী কিষান-কিষানিদের সঙ্গে কথা বলেন। সাফল্যের ধারা অব্যাহত রাখতে ড্যানিশ সরকারের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। গতকাল রোববার সকাল নয়টায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া ও পাংশা গ্রামে ডেনমার্কের আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্প পরিদর্শন করেন ড্যানিশ রাষ্ট্রদূত। পরে দুপুর ১২টার দিকে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রাম পরিদর্শন করেন। সেখানে জলবায়ু পরিবর্তনসহিষ্ণু গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন তিনি।