প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পুরাকীর্তি মমিন মসজিদ পরিদর্শন করেছেন ৩৩তম বিসিএস (পুলিশ) ২২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। গতকাল সোমবার দুপুরে তাঁরা শতবর্ষী মমিন মসজিদটি পরিদর্শন করেন। এ সময় বিচিত্র কারুকাজ ও ক্যালিগ্রাফিখচিত সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি মসজিদটির পরিচিতি ও নির্মাণের ইতিহাস তুলে ধরেন মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, ২২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বরিশাল অঞ্চলে শিক্ষাসফরের অংশ হিসেবে মসজিদটি পরিদর্শন করেন।