পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নানের নেতৃত্বে তিন সদস্যের একটি পরিদর্শক দল গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। পরিদর্শক দলের অন্য সদস্যরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রকল্পের প্রকল্প পরিচালক মোমিন মজিবুল হক সমাজী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল ওয়াহেদ, এলজিইডির ঠাকুরগাঁও নির্বাহী পরিচালক মো. শাহ নুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান প্রমুখ।