পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান। গতকাল বুধবার দুপুরে তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগে অবস্থিত এ ট্রাস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি প্রয়াত মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আবুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জিনাত হুদা অহিদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।