পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম প্রমুখ। পরে মন্ত্রী স্থানীয় প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, চৌহালীর ভাঙনরোধে ইতিমধ্যেই নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী শীত মৌসুমে এ কাজ শুরু হবে। আর বর্তমানের ভাঙন নিয়ন্ত্রণের জন্য আপাতত বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে।