পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে অবস্থিত ডিবিসিসির (ডোমার ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। ২২ জুলাই দুপুরে পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির প্রায় তিন বছরের কার্যক্রমের মূল্যায়ন করে জেলা প্রশাসক ডিবিসিসির প্রতিষ্ঠাতা ও পরিচালক ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন লেভেল ওয়ান কোচ আবু আছাদ মো. সামউন মাহদীকে অভিনন্দন জানান। সামউন মাহদী বলেন, প্রতিষ্ঠানটি নীলফামারীর ছয় উপজেলায় ব্যাডমিন্টন প্রশিক্ষণসহ মাদকমুক্ত সমাজ গঠন, শিশুশ্রম রোধ ও শিশু অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।