পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা পরিদর্শন সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দীনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন সম্পন্ন করেন। প্রতিনিধিদলের সদস্যরা উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বড়াল নদীর তীরে রাউতারা এলাকায় আসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করতে পুরো এলাকা ঘুরে দেখেন। স্থান নির্ধারণ কমিটির সদস্য ও ইউএনও শামীম আহমেদ বলেন, প্রতিনিধিদলের প্রধানসহ সব সদস্য প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা করেন। পরে স্থান পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় ফিরে প্রতিবেদন দাখিল করবেন।