পরিদর্শনে সরকারি প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর ১২শ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্পের সদ্য সমাপ্ত প্রস্তুতিমূলক কাজ ঘুরে দেখেন।

পরে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রকল্প কার্যালয়ে প্রতিনিধিদলের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধিদলে ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেছবাহ উল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, বেজার প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ ও বেজার নির্বাহী বোর্ডের সচিব মোহাম্মদ আইয়ুব।

সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ তুলে ধরেন পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপক (স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ) সৈয়দ আশিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক আকি নরি মায়েদা, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আনোরুল নাসের, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, সহকারী পুলিশ সুপার কাজি মতিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, জেলা পরিষদের সদস্য রুহুল আমিন, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হায়দার প্রমুখ।