পরিপত্রের অজুহাতে শীতবস্ত্র বিতরণে বিলম্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ জবুথবু হলেও স্থানীয় উপজেলা প্রশাসন পরিপত্রের অজুহাত দেখিয়ে বরাদ্দ পাওয়া কম্বল বিতরণ করছে না।গতকাল রোববার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ে গিয়ে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কম্বল ওই কার্যালয়ের কম্পিউটারকক্ষে রাখা হয়েছে।পিআইও সজিবুর করিম জানান, ১৭ ডিসেম্বর ২৮৪টি কম্বল বরাদ্দ এসেছে। মন্ত্রণালয়ের পরিপত্রে বলা আছে, স্থানীয় সাংসদের পরার্মশ অনুযায়ী কম্বল বিতরণ করতে হবে। বরাদ্দ আসার পরেই সাংসদের সঙ্গে কথা হয়েছে। তিনি একজন প্রতিনিধি পাঠিয়েছেন। ওই প্রতিনিধি কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। এ কারণে কম্বল বিতরণ করতে দেরি হচ্ছে।ইউএনও সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যান বুধবার ঢাকা থেকে ফেরার পর কম্বলগুলো বিতরণ করা হবে।