প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ‘অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ প্রকল্প বাস্তবায়ন নীতিমালায় ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দায়িত্ব দেওয়াসংক্রান্ত পরিপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এই সময়ের মধ্যে আবেদনকারী পক্ষকে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।আদালতে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আক্রাম হোসেন চৌধুরী ও মূল রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী এম আমীর উল ইসলাম মামলা পরিচালনা করেন।