বিশ্ব দ্রুত বদলাচ্ছে। সেই পরিবর্তনের প্রভাব পড়ছে মানুষের চিন্তাচেতনা আর জ্ঞান-বিজ্ঞানের নানা স্তরে। পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। এ জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। গতকাল সোমবার নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘বাংলাদেশে এসিসিএ, সিএটি ও এফআইএ বিষয়ক ব্রিটিশ ডিগ্রি এবং এর সম্ভাবনা’ নিয়ে এসিসিএ বাংলাদেশ ও আন্তর্জাতিক ব্যবসায় স্কুল (আইবিএস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন আইবিএসের ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। এতে অন্যান্যের বক্তব্য দেন এসিসিএ বাংলাদেশের ব্যবসা সম্পর্ক ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, আইবিএসের ব্যবসা সম্পর্ক কর্মকর্তা রফি উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম শাখার প্রধান মো. সালাহউদ্দিন। সেমিনারে বক্তারা বিশ্বমানের ডিগ্রির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান চাকরির বাজারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসিসিএ, সিএটি ও এফআইএ ডিগ্রির যথেষ্ট চাহিদা আছে। উল্লেখ্য, ব্রিটিশ ডিগ্রি এসিসিএ নিয়ে বিভ্রান্তি নিরসন এবং চাকরিবিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে এ সেমািনারের আয়োজন করা হয়।