পরিবর্তনের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেবাস পরিবর্তন না করে পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন খুলনা বিএল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, সিলেবাস ঠিক রেখে পরীক্ষার সময় আধা ঘণ্টা কমিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা নানামুখী সমস্যায় পড়বেন। নির্দিষ্ট সময়ে সব প্রশ্নের উত্তর যথাযথভাবে লেখা কঠিন হয়ে পড়বে। এতে শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের সম্ভাবনা আছে। বিএল কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভায় সব পরীক্ষার সময় আধা ঘণ্টা কমিয়ে দেওয়া হয়।