পরিবর্তিত বেঞ্চে খালেদার রিটের শুনানি ৬ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিটের ওপর আগামী ৬ জুন শুনানি হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ মে প্রধান বিচারপতি রিট আবেদনটি বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ থেকে প্রত্যাহার করে এই বেঞ্চে শুনানির জন্য পাঠান। খালেদা জিয়া আদালত পরিবর্তনের জন্য ১১ মে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। গতকাল রিটটি শুনানির জন্য নতুন বেঞ্চের কার্যতালিকায় ৫৮ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।