পরিবর্তিত হচ্ছে রমনার ১০ হাজার টেলিফোন নম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ১০ হাজার নম্বর পরিবর্তন করবে বিটিসিএল। ৭১১ এবং ৭১২ দিয়ে শুরু সাত ডিজিটের নম্বরগুলো ৪৭১ এবং ৫৭১ গ্রুপের আট ডিজিটের নম্বর দিয়ে পরিবর্তন করা হবে।
গ্রাহকদের উন্নততর সেবা দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন বলে গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের টেলিফোন নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন কলের মাধ্যমে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে। পরিবর্তিত নতুন নম্বরের তালিকা www.btcl.com.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ ছাড়া বিটিসিএল কল সেন্টারে ১৬৪০২ অথবা অফিস সময়ে ৯৫৮৭৭৭৭ নম্বরে যোগাযোগ করেও পরিবর্তিত নম্বর জানা যাবে। বিজ্ঞপ্তি।