পরিবহন কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ, তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে গতকাল কলা বিভাগের শিক্ষার্থীরা কলা ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় প্রশাসনিক ভবনের সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। পরে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। উপাচার্য অধ্যাপক মোহিত উল আলম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে শিক্ষার্থীরা কলা ভবনের তালা খুলে দিলেও ক্লাস করেননি। গত ২২ আগস্ট সংগীত বিভাগের প্রভাষক আহমেদ শাকিল হাসমী অসুস্থ হয়ে মাইক্রোবাসের জন্য পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের কাছে ফোন করেন। কিন্তু তিনি ওই প্রভাষককে গাড়ি না দেওয়ার জের ধরে শিক্ষার্থীরা ওই পরিবহন কর্মকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।