পরিবহন ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের দ্বিতীয় দফা উদ্যোগও ব্যর্থ হয়েছে। ফলে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির আহ্বানে বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। নছিমন, করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘটের সঙ্গে গতকাল শুক্রবার থেকে ট্রাক মালিক ও শ্রমিক সমিতিও যোগ দিয়েছে। ফলে যাত্রীদের সঙ্গে দুর্ভোগে পড়েছে ব্যবসায়ীরা।ধর্মঘট প্রত্যাহারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের সবজিচাষি ও কাঁচামাল ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাড়ি ঘেরাও করেন। এ সময় তাঁরা বলেন, গুটিকয়েক বড়লোক গরিবের বন্ধু নসিমন বন্ধের দাবি করে জেলার বিপুলসংখ্যক ক্ষুদ্র চাষি ও ব্যাবসায়ীকে নিঃস্ব করে ফেলতে চাইছে।ধর্মঘট প্রত্যাহারের লক্ষ্যে বৃহস্পতিবার রাত ১০ থেকে গভীর রাত পর্যন্ত জেলা প্রশাসনের সঙ্গে বাস ট্রাক মালিক শ্রমিক নেতাদের সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। মেহেরপুর সার্কিট হাউসে এই সভায় সাংসদ জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম ও পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। সভায় মালিক শ্রমিক নেতারা তিন দফা দাবি পূরণে অনড় ছিলেন।জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম জানান, ২ জুলাই থেকে ধর্মঘট শুরু হলে জেলা প্রশাসক নির্দিষ্ট সময়ের মধ্যে তিন দফা পালনের কথা বললে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তা পালনে ব্যর্থ হওয়ায় তারা পুনরায় ধর্মঘট শুরু করেছেন। এবার নছিমন, করিমন চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালবে।জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, দ্বিতীয় দফা উদ্যোগ ব্যর্থ হলেও ধর্মঘট প্রত্যাহারে জেলা প্রশাসনের উদ্যোগ থেমে নেই।