পরিবহন ধর্মঘট উঠছে সন্ধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের ১০ জেলায় চলমান পরিবহন ধর্মঘট আজ সোমবার সন্ধ্যায় প্রত্যাহার করা হবে। আর খুলনা জেলার অভ্যন্তরীণ রুটে পরিবহন ধর্মঘট দুপুরে প্রত্যাহার করা হয়েছে।

খুলনা সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সুবাস চন্দ্র সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।

২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাসচালক জামির হোসেনের মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার থেকে পরিবহন ধর্মঘট করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি। বাস, মাইক্রোবাসসহ দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: