পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটর মালিক সমিতির ডাকা ঠাকুরগাঁও জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল মঙ্গলবার থেকে প্রত্যাহার করা হয়েছে। ট্রাক, ট্যাংক–লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে টোল আদায়ের ঘর ভাঙচুরের পর ১৬ ফেব্রুয়ারি থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে তাদের আওতাভুক্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি।
মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনের সঙ্গে গত সোমবার সন্ধ্যায় তাঁর বাসায় দেখা করতে যান মোটর মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও কযেকজন সদস্য। মালিক সমিতির নেতারা সে সময় সাংসদকে ধর্মঘটের প্রেক্ষাপট খুলে বলেন। সাংসদ তখন তাঁদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে অনুরোধ করেন। পরে সমিতির সদস্যরা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গতকাল সকাল থেকে সব যানবাহন চলাচল স্বাভাবিক হয়।