পরিবহন ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বরিশাল জেলা বাসমালিক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। ২২ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ২৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে বরিশাল বাসমালিক ও শ্রমিক ইউনিয়ন নেতারা জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অবৈধ মাইক্রোবাস টার্মিনাল ও মোটরসাইকেল স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে। বরিশাল-ঢাকা মহাসড়ক প্রশস্তকরণ, মহাসড়কের দুই পাশে হাট-বাজারসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বহিরাগতদের চাঁদাবাজি বন্ধ করতে হবে।